দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটের কালীগঞ্জে ফুটবল খেলা শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও তিনজন আহত হয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিপ্লব মিয়া উপজেলার কায়েম রুদ্রেশ্বর এলাকার গোলাম রব্বানীর ছেলে। আহতদের মধ্যে একই এলাকার আব্দুর রহিম আরিফের ছেলে ফরহাদ হোসেন (২৫) ও হাসেন আলীর ছেলে ফিরোজ মিয়া রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে বিপ্লবসহ কয়েকজন যুবক নামুড়ী উচ্চবিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখতে যান। খেলা শেষে সন্ধ্যায় তাঁরা অটোরিকশায় করে নামুড়ী থেকে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় বাইতুন নাজাত জামে মসজিদের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী বালুভর্তি একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই বিপ্লবের মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
দুর্ঘটনায় তরুণ নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা।
যে আই